back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক যুবতী নিহত,মিললো রক্তমাখা পরিচয় পত্র

শাওন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর ইস্পাহানি মোড়ে বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে একটি বাস চাপা দিলে ওই যুবতী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে ওই যুবতীর রক্তমাখা একটি পরিচয়পত্র পাওয়া যায়। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানান, লালখান বাজারের অ্যাভিনিউ হোটেলের সামনে একটি বাস থেকে নামার সময় রিয়া মজুমদার পড়ে যান। এ সময় পেছন থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দেয়। বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে যায়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme