ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মিকাইল (২২) ও মো. ওবায়দুল (২৩) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) ভোরে
রবিবার (২৭ এপ্রিল) ভোররাতের দিকে মহেশপুর সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মিকাইল (২২)মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে ও নিহত মো. ওবায়দুল (২৩) একই এলাকার হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি দুজন মারা যাওয়ার খবর শুনেছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
