back to top

[the_ad id="407"]

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কৃষক আহত

ডেস্ক রিপোর্ট

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে পিপুলবাড়িয়া সীমান্তে এ গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার ।

আহত রিয়াজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম এর ছেলে।

আহতের পরিবার থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ জমিতে যান। জমিটি আন্তর্জাতিক সীমানার কাছাকাছি। তিনি জমিতে কাজ করার সময় ওপার থেকে ভারতীয় কুসুমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, “রিয়াজের শরীর থেকে গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

এদিকে ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme