সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জাফর হায়াত দৈনিক ইস্টার্ণ নিউজ ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছিলেন নির্লোভ, বিনয়ী ও সৃজনশীল একজন ব্যক্তি।
রবিবার (১১মে) ছিলো তাঁর ১০তম মৃত্যুবার্ষিকী। সাপ্তাহিক পূর্ব বাংলা পরিবারের উদ্যোগে সাংবাদিক জাফর হায়াতের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এদিন পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব বাংলার সম্পাদক এম. আলী হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা ও শৃংখলা কমিটির আহবায়ক ও বিশ্ব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজকল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক মিলন বড়ুয়া, ডা. ডি কে ঘোষ, সাবের আহমদ চৌধুরী, সমীরণ বড়ুয়া, সাংবাদিক শাহিন আহমদ ও আয়কর আইনজীবি আলী মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি মইনুদ্দীন কাদেরী শওকত তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর যে কয়জন মুক্তিযোদ্ধা সাংবাদিকতায় সম্পৃত্ত হয়েছিলেন তন্মধ্যে জাফর হায়াত ছিলেন অন্যতম। তিনি মূলধারার সাংবাদিকতার সাথে সম্পৃত্ত থেকে দেশ, মাটি ও মানুষের সেবা করা চেষ্টা করে গেছেন। তিনি আমাদের চট্টগ্রাম সংবাদপত্র পরিষদ, চিটাগাং এডিটরস কাউন্সিল ও পূর্বাঞ্চল সংবাদপত্র পরিষদের সদস্য ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফজলুল কাদের ও খতমে কোরআনে অংশ নেন এতিমখানার হাফেজগণ।
