back to top

[the_ad id="407"]

বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৯টায় উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইল সিকদার পাড়ার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে। ফিরোজের তিন ছেলে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের কাঁকরোল ক্ষেতে কাজ করার সময় সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু। ঠিক এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিলোনা। ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বা আতঙ্কে তার মৃত্যু হতে পারে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, শীলকূপ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme