back to top

[the_ad id="407"]

সড়ক দুর্ঘটনায় আহত-নিহত’দের মাঝে চট্টগ্রাম বিআরটিএ’র ক্ষতিপূরণ হিসাবে চেক প্রদান

রানা সাত্তার, চট্টগ্রামঃ

সড়ক দুর্ঘটনায় আহত-নিহত’দের মাঝে চট্টগ্রাম বিআরটিএ’র ক্ষতিপূরণ হিসেবে চেক প্রদান করেছে বিআরটিএ, চট্টগ্রাম।

সোমবার (১৯ মে) বিকেল ৩ঃ৩০ মিনিটে চট্টগ্রাম জেলা ও মেট্রো এলাকায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত-আহত মোট ৪টি পরিবারের অনুকূলে ক্ষতিপূরণ হিসেবে মঞ্জুরিত অর্থের চেক হস্তান্তর করেছে বিআরটিএ চট্টগ্রাম।

এ সময় গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবে না এরকম ২ জনকে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা, গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এরকম ১ জনকে ১ লক্ষ টাকা এবং নিহত ১ জনের মাতাকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সর্বমোট ১২ লক্ষ টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল – ২ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো সার্কেল – ২ এর সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: ওমর ফারুক, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: সলিমুল্লাহ্ ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme