back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) চান্দগাঁও থানার আতুরার দোকান এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন– মৃত নাবালক মিয়ার ছেলে মো. ইসকান্দার (৬৫) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৫৫)। তারা দুজনই সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আফতাব উদ্দিন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme