back to top

[the_ad id="407"]

স্ত্রীসহ পাসপোর্টের পরিচালক সাইদুলের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শায়লা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়- মো. সাইদুল ইসলাম নিজ নামে এক কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী মিসেস শায়লা আক্তার এক কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ দম্পতি সর্বমোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এজাহারে আসামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ওই টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসা‌মি সাইদুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম পাসপোর্ট অফিসে কর্মরত। এর আগে তিনি ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme