যে কথা বলা হয়নি- তোমাকে-
=====================
মুহাম্মদ শরীফ
#তোমাকে তো বলাই হয়নি-
আমার একটা নিজস্ব
পৃথিবী আছে–
সেখানে তোমাকে আমি
আমার মনের মতো করে সাজিয়েছি!
#তোমার শুভ্র শান্ত মুখটা দেখে
আজ আমার আকাশটা সেজেছে
নানা রংয়ে নানা বর্ণে–
তোমার ঐ মিষ্টি হাসির মতো
আমার আকাশে একটা
রংধনু আছে।।
যে কিনা তার সাত রঙে
তোমায় সাজায়—–
#আমার হৃদয় সিংহাসনে
তুমি রানী হয়ে এসেছ জেনে —
আমার আকাশের
ঐ রুপালী চাঁদটা
আজ আনন্দে মেতেছে —
চারিদিকে ছড়িয়ে দিয়েছে—
জ্যোৎস্নাময আলোকছটা—
ভরা পুর্নিমার আলোয় আলোকিত
আজ আমার চাঁদখানা–
#আমার এই পৃথিবীতে নেই – কোন ঘৃনা
নেই কোন সন্দেহ আর অবিশ্বাস!!
আছে শুধুই বিশুদ্ধ ভালোবাসা
আর নির্মল বিশ্বাস।
#জানো,
আমার এই পৃথিবীতে
তুমি আর আমি
ছাড়া আর কেউ নেই!!!!
আমার এই পৃথিবীতে
আমরা একে অপরের দিকে চেয়ে
কাটিয়ে দিব যুগের পর যুগ
জন্ম থেকে– জন্মান্তর।।
