back to top

[the_ad id="407"]

পাহাড়তলী পুলিশের অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ১

রানা সাত্তার, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন এবং একটি প্রসেস উদ্ধার করা হয়েছে। এ সময় সাইদুর রহমান মাসুম প্রকাশ ব্লেড মাসুম(২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে পাহাড়তলী থানাধীন জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রীজ এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পাহাড়তলী থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে জেলে পাড়া রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে যৌথ তল্লাশি চেকপোস্ট পরিচালনা করেন। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল T-54, সিরিয়াল 49012810), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রসেস উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে “311” কোড লেখা ছিল।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি স্বীকার করেছেন যে, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে লিপ্ত ছিলেন।

গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম প্রঃ ব্লেড মাসুম পাহাড়তলী লাকী হোটেল কাজী অফিস এলাকার আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme