back to top

[the_ad id="407"]

হাটহাজারীতে পুকুরে মিললো অজ্ঞাত মহিলার লাশ

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে নাম পরিচয়বিহীন আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী কৃষি ফার্ম রোড়েে দক্ষিণ পাশে পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ওই পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। লাশটি আনুমানিক ত্রিশ বত্রিশ বছর বয়সী নারীর। পরে পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি সম্পন্ন করে লাশটি থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেহাটহাজারী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাজমুল হাসান জানান এখনো উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme