back to top

[the_ad id="407"]

২৩ বছরে পদার্পণে এনটিভিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

কামরুল ইসলাম

“ সময়ের সাথে আগামীর পথে “ এই স্লোগান নিয়ে হাঁটি হাঁটি পাপা করে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় নু্র আহমদ সড়ককে এনটিভির কার্যালয়ে এনটিভির ব্যুরো প্রধান হায়দার আলীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ শুভেচ্ছা বক্তব্যে এনটিভির সকল কলা কুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনটিভি গণতন্ত্রের পক্ষে ছিল। জনপ্রিয়তা ধরে রেখেছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে এনটিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, এম আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, এন মোহাম্মদ রিমন, ইফতেখার উদ্দিন নিবলু, সদস্য আব্দুল হাই, মফিজ উদ্দিন সুমন, মোঃ জাহিদুল ইসলাম, জাফর হোসেন রনি, মীর কাসেম, রাশেদ পাটোয়ারী, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ সহ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme