back to top

[the_ad id="407"]

একমাসেও মেলেনি কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি, রাইখালী এলাকাবাসীর মানববন্ধন

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ষাটতলী গ্রামের এক কৃষক গত ১ মাস যাবত নিখোঁজ রয়েছে। কৃষকের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় রাইখালী পশ্চিম কোদালা ষাটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক এলাকায় এলাকাবাসী নিখোঁজের সন্ধান চেয়ে মানববন্ধন করেন।

নিখোঁজ কৃষক পশ্চিম কোদালা রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সি আহমেদের বাড়ি এলাকার ষাটতলী গ্রামের জামির হোসেনের ছেলে দিদার আলম।

গ্রামবাসী বলেন, সে ষাটতলী গ্রামের একজন সরলমনা কৃষক ছিলেন। গত ৩১ মে সকালে আদা ক্ষেতে যাওয়ার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। তবে আদা ক্ষেতে পৌঁছায়নি এবং দিন শেষে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

দিদার আলমের বাবা জামির হোসেন ও মা বাবিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে গত ১ মাস তিন দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল, কিছুই জানি না। আমার ছেলের মুখটা আবার দেখতে চাই, আমি তাকে ফেরত চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে খুঁজে দিন।’

মানববন্ধনে ছাবের আহমদ, আবুল হাসান মেম্বার ও নিখোঁজ দিদার আলমের স্ত্রী কোহিনুর আক্তার বক্তব্যে বলেন, গত ১ মাস ৩ দিন ধরে দিদার নিখোঁজ, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সমাজের উদ্বেগের বিষয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল(ওসি) জানান, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কৃষকের সন্ধানের ব্যাপারে ২ জুন ২০২৫ এ চন্দ্রঘোনা থানায় একটি জিডি করা হয়েছে, তখন থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme