back to top

[the_ad id="407"]

চট্টগ্রামের ফটিকছড়িতে ৩৩ অজগরের ছানা অবমুক্তকরণ

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের বনে ৩৩টি অজগরের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। সাপগুলো বার্মিজ রক পাইথন প্রজাতির। যা বৃহদাকার, শক্তিশালী ও অ-বিষধর সাপ। এটি বিশেষভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বনজঙ্গলে দেখা যায়।

শুক্রবার বিকেলে সাপগুলো অবমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জানান, ‘সাপগুলো হাজারীখিল অভয়ারণ্য এলাকার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে পোকা-মাকড়সহ বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে পারবে। তাছাড়া বনে অভয়ারণ্যের পরিবেশের সাথে যাতে সহজে খাপ খেয়ে চলতে পারে; তাই এদের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ তৎপর বলেও জানান তিনি।’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme