back to top

[the_ad id="407"]

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন কাপ্তাই জেটিঘাট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

রোববার (৬জুলাই)সকাল ৮টা হতে বিকাল ৪টা পযন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন প্রার্থীর পোষ্টার,ব্যানারে ছেয়ে গেছে।

নির্বাচন উপ-পরিষদ সুত্রে জানাযায় মোট ভোটার ৭৭০জন। ১৩টি পদের জন্য ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। এর মধ্যে ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটি।

রাঙামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়নের তিন বারের নির্বাচিত সভাপতি এবং এবারও প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমি এবারও নির্বাচিত হলে শ্রমিক কল্যানে কাজ করে যাব। নির্বাচিত হলে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আকতার হোসেন শ্রমিকদের সেবায় কাজ করাসহ মৃত্যু ফান্ড বৃদ্ধি করার প্রতিশ্রুতি প্রদান করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme