কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট বাংলা কলোনি জামে মসজিদের মুয়াজ্জিন ইন্তেকাল করেছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা ৪৫মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাকলোনী মুয়াজ্জিন মো.আয়ুব আলী প্রকাশ সবুজ হুজুর(৫৭) মারা যান।
মুয়াজ্জিনের মেঝ ছেলে মো.আব্দুল্লা আল মাহামুদ জানান, গত মঙ্গলবার হঠাৎ করে তাঁর বাবা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়।এমতাবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর শরীরের অবস্থা খারাপ হওয়ার দরুন শুক্রবার সকাল ১১.৪৫ মিনিটে তিনি মারা যান।
তিনি দীর্ঘ ৩৬ বছর যাবত বাংলাকলোনী মসজিদের সৎতার সহিত দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২মেয়ে রেখে যান। মুয়াজ্জিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।বাদ আছর কাপ্তাই প্রজেক্ট প্রাইমারি স্কুল মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাজায় বিউবো,কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁর নিজ গ্রামের বাড়ি কবির হাট,কোম্পানিগঞ্জ, নোয়াখালী রাতে দাফন করা হয়।
