back to top

[the_ad id="407"]

রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে শামীম সরণিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme