back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। ফলে মানববন্ধনর করেছেন তারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনের ‘ লোহাগাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন , এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের উপজেলা সভাপতি অধ্যাপক জালাল আহমদের সভাপতিত্বতে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবু তাহের।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ইকরা আব্দুল স্কুলের অধ্যক্ষ জামাল উদ্দিন, লিডারশীপ স্কুলের অধ্যক্ষ মহিউদ্দিন । অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সেক্রেটারী মাস্টর রাশেদ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ওপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর কোনো বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারা বৈষম্য সৃষ্টি করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন।

এসময় বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর মাধ্যমে বৃত্তি প্রথা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ২০২৫ সালে পুনরায় বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। তবে এতে অংশ নিতে পারবে কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা—এমন সিদ্ধান্তে দেশের কিন্ডারগার্টেন শিক্ষক-অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme