চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামী চুনতি ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহ- সভাপতি মো. এনামুল হক (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পুলিশ চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃর এনামুল হক চুনতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফারাঙ্গা এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এনামুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
