রাঙামাটি কাপ্তাই উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সভায় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো.মাসুূদ (ওসি) বলেন, আগামি ৫ আগস্ট সকলকে সর্তক থাকতে হবে। এই দিনে যেন কেউ অঘটন না ঘটাতে পারে সেদিকে নজর রাখতে হবে।
বুধবার (৩০জুলাই) মাসিক আইন শৃঙ্খলা সভা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র এর সভাপতিত্বে কিন্নরী হল রুমে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই, কাপ্তাই উপজেলা বার,বার বিদ্যুৎ চলে যাওয়া, মাদক,চুরি ও বিজিবি কর্তৃক চোরাচালান আটক বিষয়ে আলোচনা করা হয়। সভায় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন বিদ্যুৎ বারবার যাতায়াতের কথা তুলে ধরলে খোদ আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র বিদ্যুৎ নিয়ে ক্ষোভ প্রকাশ করে। এসময় কাপ্তাই আইনশৃঙ্খলা ভালো বলে সভায় আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো.মাসুূদ (ওসি),চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ শাহাজান কামাল (ওসি),কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, ডাঃ রুইহলা অং মারমা, হেডম্যান থোয়াই অং মারমাসহ প্রমুখ।
পরে কাপ্তাইয়ের নির্বাহী অফিসার মো.রুহুল আমিন অসুস্থ থাকায় তাঁর আরোগ্য লাভের জন্য আইনশৃঙ্খলা সভায় দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত করে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ। এসময় কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
