পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ ও ও জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীকে সোমবার (০৪ আগস্ট) সকালে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েশ, সাধারণ সম্পাদক হাবিব আজম, সহ-প্রচার সম্পাদক জবাহ উদ্দিন ইমনসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের একসাথে নিয়ে গড়ে উঠুক এক আলোকিত পার্বত্য চট্টগ্রাম। পড়াশোনায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদের জীবনে যেমন সফলতা আনতে পারে, তেমনি জাতিকেও দিতে পারে একটি উজ্জ্বল ভবিষ্যৎ। এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তারা নিজেদের শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উৎসাহ পাবে।
