৫ আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর সোয়া ১২ টার দিকে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা সিনিয়র উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদী।
সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উপদেষ্টা আব্দুল্লাহ আলআরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মু নাজমুস সাকিব প্রমূখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি আব্দুল জাব্বার গাজী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশির উদ্দিন প্রমুখ।
বক্তারা সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণের আহবান জানিয়ে বলেন, জুলাই বিপ্লব বৈষম্যহীন, দূর্ণীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মানের জন্য হয়েছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার আহবান জানান।
