back to top

[the_ad id="407"]

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে জামায়াতের গণমিছিল

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

৫ আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা জামায়েত ইসলামীর আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৪ টার দিকে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি চেঙ্গীয়ে স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে, বাংলাদেশ জামাতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটির আমির অধ্যাপক আব্দুল মোমেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আঃ ছাত্তার এর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জামাতের সেক্টেটারী মিনহাজুর রহমার, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের জামায়েতে ইসলামের মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা জামাতে ইসলামীর আমির মোঃ ইলিয়াছ, খাগড়াছড়ি জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি আঃ মান্নান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশে নির্যাতন, নিপীড়ন, অন্যায়, হত্যা, অপরাধ, দুর্নীতি, মানুষের স্বাধীনতা হরণ করার কারণেই দেশের আপময় জনসাধারণ ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের সেই মর্মবাণী বৈষম্যহীন, দূর্ণীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মান করা। আমরা আগামী নির্বাচনের মাধ্যমে সকলকে নিয়ে বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme