রাঙামাটির কাপ্তাই ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মুরগির টিলা নামক এলাকায় পিতার অভিযোগে মেয়ের বাল্যবিবাহ বন্ধ করা হল। সেই সাথে মেয়ের মার নিকট হতে ৫হাজার টাকা জরিমানা আদায়সহ মুচলেকা নেয়া হয়েছে।
শুক্রবার (১৫আগস্ট) বিকাল ৬টায় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নেলী রুদ্র এ জরিমানা আদায় করেন।
অভিযোগে জানা যায়, অত্র এলাকার মৃত ফজলু মিয়ার স্ত্রী রুবি বেগম (৪৪)তার অপ্রাপ্ত মেয়েকে টাকার লোভে ওমান প্রবাসী মানিক নামক এক ছেলের সাথে মোবাইলে বিবাহ দেয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নেয় এবং মেয়ের হাতে মেহেদী পড়ানো হয়। কিন্তু বিবাহ বন্ধনে বাঁধসাজে রুবি বেগমের সৎস্বামী মো.রানা। সে কোন কারনে অপ্রাপ্ত মেয়েকে বাল্যবিবাহ দিবেনা। রুবির স্বামী কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই থানাসহ বিভিন্ন জায়গায় গিয়ে বিবাহ বন্ধ করার অভিযোগ করে। অভিযোগের আলোকে নির্বাহী অফিসার নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ঘটনাস্থলে এসে সত্যতা পায় এবং মেয়ের মা স্বীকার করে তারা বিবাহর প্রস্তুতি নিয়েছিলো। তবে এখন আর বিবাহ দিবেননা।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেয়ের মা, ভাই, বোন এর নিকট হতে মুচলেকা নেয়াসহ ৫হাজার টাকা জরিমানা আদায় করেনএবং মেয়ের বয়স ১৮পূর্ণ না হওয়া পযন্ত বিবাহ দেয়া যাবেনা বলে জানান ।
উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
