back to top

[the_ad id="407"]

রাইখালী ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি

বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে রাঙামাটি জেলায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম সফল ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে রিফিউজি পাড়া এলাকায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের
উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা প্রধান করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য মোর্শেদ আলম। সভাপতিত্ব করেন রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম।

প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, দিলদার হোসেন ও দেবজ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ সভাপতি হারুন অর রশিদ রতন।

কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা বিএনপি ও রাইখালী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা সহ উপজেলা ও ইউনিয়ন এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme