back to top

[the_ad id="407"]

কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়ন অসহায় দুস্থ গরীবের মাঝে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে।

রোববার (১৭আগস্ট)সকাল ১০টা হতে বিকাল পযন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণএলাকা কৌশল্যাঘোনা পাড়ায় এ সেবা প্রদান করা হয়। গরীব অসহায় শিশু, বৃদ্ধরা দূর-দূরান্ত হতে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে। এসময় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন স্বাস্থ্য পরিক্ষা শেষে সকলের মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন।

১০আর ই ব্যাটালিয়ন সুত্রে জানা যায়, সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবা নিতে আসা গরীব, অসহায় লোকজন জানান, আমরা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়েছি। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।

ব্যাটালিয়নের পক্ষ হতে জানান, ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme