রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও র্র্যালী করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টম্বর) বিকাল ৩টায় ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও পাঁচ ইউনিয়নের নেতাকর্মী ব্যানার ফেস্টুন তারেক জিয়া খালেদা জিয়ার ছবি দলীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে আনন্দ উৎসব মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। দলীয় নেতৃবৃন্দ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে শেষ করে।
পরে এক আলোচনা সভা কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো মামুনুর রশিদ মামুন।
তিনি জানান, আগামি জাতীয় নির্বাচনে নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয়তাবাদ বিএনপিকে বিজয়ী করতে হবে।ধানের শীর্ষে ভোট দিয়ে ভারপ্রাপ্ত তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচন নিয়ে একটি পক্ষ পিছনে ষড়যন্ত্র করছে তিনি বিএনপির নেতাকর্মীকে সজাগ থাকতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক আলী বাবর, সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ, যুগ্মসম্পাদক মো দিলদার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন উর রশিদ, জাফর আহমেদ স্বপন, সিনিয়র যুগ্মসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ছাত্র দলের আহবায়ক মো.ইব্রাহিম,যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, জিসাস সভাপতি নুর মোহাম্মদ বাবু, স্বেচ্ছাসেবক সভাপতি জাকির হোসেন, সম্পাদক মো.রফিক, তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহসহ জেলা,উপজেলা ইউনিয়নের সভাপতি, সম্পাদক নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় ও দলীয় সংগীত গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়।এবং দলের প্রয়াত নেতাদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
