back to top

[the_ad id="407"]

শিক্ষকদের ক্লাস বর্জনের ফাঁকে শিক্ষার্থীরা ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছে

কবির হোসেন, কাপ্তাই

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি বাস্তবায়নে ক্লাস বর্জন থাকায় শিক্ষার্থীরা স্কুলে গিয়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় মেতে উঠেছে। মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমনচিত্র দেখা যায়। শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত আছে নেই ক্লাস। ক্লাস না থাকায় বা শিক্ষকগণ শ্রেণি পাঠদান না করায় এ সুযোগে শিক্ষার্থীরা ফুটবল,মারবেল কেউ বা ক্রিকেট খেলতে দেখা যায়। শিক্ষার্থী শিয়াম জানান,স্যারদের শিক্ষকদের বিভিন্ন দাবি বাস্তবায়ন না হওয়ার দরুণ ক্লাস নিচ্ছেনা। ক্লাস না নেয়ার ফলে আমরা বাসায় না গিয়ে স্কুল মাঠে বিভিন্ন খেলাধুলা খেলে স্কুলের সময় পার করছি। কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো আমির হোসাইন জানান, সরকারকে দেয়া দাবি না মানা পযন্ত শ্রেণী পাঠদান বন্ধ রয়েছে। আমাদের দাবি মেনে নিলে শিক্ষকরা যথারীতি ক্লাসে ফিরে যাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme