back to top

[the_ad id="407"]

আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনে নতুন নেতৃত্ব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ সেশনের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় চাতুরী চৌমুহনী বাজারের এ. কাইয়ুম ভিলার দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মাহমুদ হাসান। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাস্টার আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মো. এ. আকবর (সুমন), মো. এরশাদুল ইসলাম, মো. এ. জব্বার ও রিফাত মিয়া।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান, প্রধান পৃষ্ঠপোষক মনির উদ্দিন খাঁন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ জাগির হোসেন ও কাজী রেজাউল করিমসহ উপদেষ্টা মুজিবুর রহমান (ওমান প্রবাসী) উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত করেন ইরফান হোসেন জিহাদ এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন এস্তেফাজ উদ্দীন রেজা।

আহ্বায়ক কমিটির শহিদুল ইসলাম পারভেজসহ অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সামাজিক সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme