back to top

[the_ad id="407"]

রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সভাপতি আজগর আলী খান সম্পাদক সুমন

কবির হোসেন:

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫শে অক্টোবর) শনিবার সকাল ১১টা হতে ১২টা পযন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন মো. আজগর আলী খান, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. সুমন খান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে চাথোয়াইমং মারমা, সহ-সাধারন সম্পাদক পদে উচাপ্রু মারমা,কোষাধ্যক্ষ পদে নুশরাত জাহান নিশু, সাংগঠনিক সম্পাদক পদে মিন্টু কান্তি নাথ।

রাজস্থলী উপজেলা প্রেসক্লাব, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করে হারাধন কর্মকার ও সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ এবং পরিদর্শক পদে দায়িত্ব পালন করে উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার বিশ্বাস। এসময় বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়া কর্মীগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme