back to top

[the_ad id="407"]

খাগছড়িতে দলবদ্ধ ধর্ষণ, নোয়াখালী থেকে আসামি আটক

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় দলবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আরও এক আসামি মোঃ সোহেল ইসলাম (২৬)কে রবিবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকেন আটক করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা আটকের খবর নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চলিত বছরের ২৭ জুন ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। তবে এ ঘটনার পর ওই কিশোরী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে ১৬ জুলাই রাতে ঘটনাটি জানাজানি হয়। এরপর ওই রাতেই কিশোরীর বাবা খাগড়াছড়ি সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগে এনায়েত হোসেন (৩৫), আরমান হোসেন (৩২), সাদ্দাম হোসেন (৩২), মোঃ মুনির ইসলাম (২৯), মোঃ সোহেল ইসলামকে (২৩) ও ইমন হোসেন (২৫)কে আসামি করা হয়। মামলা দায়েরের পর ওই রাতেই আরমান, ইমন, এনায়েত ও সাদ্দামকে আটক করে পুলিশ। গতকাল আটক হন সোহেল ইসলাম। এখনো পলাতক রয়েছে মোঃ মুনির ইসলাম।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা বলেন, সোহেল ভাইবোনছড়ায় দলবদ্ধ ধর্ষণ মামলার ৪ নম্বর আসামি। প্রযুক্তির সাহায্যে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে খাগড়াছড়ি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে আসে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme