back to top

[the_ad id="407"]

কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের গেট টুগেদার ২০২৬-এর নিবন্ধন শুরু

রানা সাত্তার, চট্টগ্রামঃ

সুপ্রিয় বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য “গেট টুগেদার ২০২৬” অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সম্প্রতি কুমিল্লা বার্ড থেকে খরচের বাজেট পাওয়ার পর অধিকাংশ বন্ধুদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় খরচ, অংশগ্রহণ, নিবন্ধন প্রক্রিয়া এবং আয়োজনের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, অনুষ্ঠানের খরচের মধ্যে রয়েছে—
৪ বেলা খাবার, রাতে থাকা, মাঠ ও অডিটোরিয়াম ভাড়া, কমন গিফট, বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতার পুরস্কার এবং আনুষঙ্গিক ব্যয়সহ সবকিছু। সব হিসাব মিলিয়ে জনপ্রতি আনুমানিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪,৫০০ টাকা (আসা-যাওয়ার ভাড়া ব্যতীত)।

গাড়ি ভাড়া যুক্ত হলে মোট খরচ কিছুটা বেড়ে যাবে বলে জানানো হয়। তবে অংশগ্রহণকারীদের জন্য চাপ কমাতে খরচকে ধাপে ভাগ করে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

🔹 প্রথম ধাপ: নভেম্বর মাসের মধ্যে জনপ্রতি ২,৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
🔹 দ্বিতীয় ধাপ: বাকি ২,০০০ টাকা ২০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
🔹 গাড়ির ভাড়া: জানুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামের সমন্বয়কদের মাধ্যমে ভাড়াকৃত গাড়ির খরচ সবার মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হবে।

এছাড়া অংশগ্রহণকারীদের সন্তানদের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। “আমাদের প্রত্যেকের সন্তান, আমাদের সবার সন্তান”— এই মূল্যবোধ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে:
👶 ৫ বছরের কম বয়সী শিশুদের অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি,
👧 ৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য ফি জনপ্রতি ২,৫০০ টাকা, যা ২০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করা যাবে।

রেজিস্ট্রেশন ফি পাঠানোর বিকাশ/নগদ নম্বর:
📱 01717187719
📱 01837715052

অনলাইন রেজিস্ট্রেশন লিংক:
🔗 https://forms.gle/WkA763rVkvcVhNU8A

সবাইকে সময়মতো নিবন্ধন সম্পন্ন করে আনন্দঘন এই মিলনমেলায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme