back to top

[the_ad id="407"]

রাংগামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ঠেকাতে মাঠে ছিল লংগদু উপজেলা বিএনপি

মোঃ রিয়াজ আহম্মদ, লংগদু (রাংগামাটি):

লকডাউন ডেকে রাংগামাটি লংগদুতে নামেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে লংগদুতে জনজীবনে তেমন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মতই যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে চোরাগোপ্তা হামলা নিয়ে যানবাহন মালিক ও চালকদের কিছুটা উৎকণ্ঠা রয়েছে। যাত্রীর সংখ্যাও রয়েছে স্বাভাবিক। তবে সরকারি ও বেসরকারি অফিস খুলেছে। তবে সেবাপ্রার্থীর উপস্থিতিটাও আগের মতই রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থেকে দুপুর২টা পর্যন্ত লংগদু সদরে কিংবা বিভিন্ন ইউনিয়নেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসময় রাংগামাটি জেলা বিএনপি সহ সভাপতি ও লংগদু উপজেলা বিএনপি সভাপতি মোঃ তোফাজ্জল (চেয়ারম্যান) বলেন, দল থেকে আমাদের কোনো কর্মসূচি নেই। তবে মাঠে তো অবশ্যই থাকব। নেতাকর্মীরা যেকোনো সহিংসতা রুখে দিতে সতর্ক অবস্থানে থাকবে। আমরা আওয়ামী লীগের তৎপরতা পর্যবেক্ষণ করছি। তাদের ধ্বংসাত্মক কার্যক্রম দেখামাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। তাদের কোনো নাশকতা করতে দেব না।

উপজেলা বিএনপি সাধারন সম্পাদক বলেন আমরা তো কর্মসূচির মধ্যে আছি। আজকে (বৃহস্পতিবার) আলাদা কর্মসূচি নেই। প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত থাকবে। নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে যাতে নিষিদ্ধ আওয়ামী লীগ চোরাগোপ্তা হামলা করতে না পারে।

রাংগামাটি জেলা বিএনপির নির্বাহী সদস্য মোঃ শাহ আলম মুরাদ বলেন অবশ্যই আমরা রাজপথে থাকব। আওয়ামী লীগকে মাঠে নামতে দেব না। যেকোনো অপশক্তিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে বিতাড়িত করব। যতবারই আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো রাজপথে শক্তি দিয়ে তাদের পরাস্ত করেছে। যদি আগামীতেও চেষ্টা করে তাহলে একইভাবে করবে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন এদেরকে প্রতিহত করার জন্য শুধু বিএনপি নয় বরং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মাঠে থাকবে। ১৩ তারিখের যে আওয়াজ দিচ্ছে এগুলার কোনো বাস্তবায়ন বাংলাদেশে হবে না।’

এ সময় লংগদু উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme