back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের ফেলে যাওয়া ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় আ’তঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি রুকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের পিছন থেকে ৫টি ক’কটেল ও ২টি পে’ট্রোল বোমা বোমা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়।

অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছে নাশকতার জন্য দুর্বৃত্তরা এগুলো সেখানে রেখেছিল। যে কোন নাশকতা ঠেকাতে ফুলবাড়ীয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme