ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হযরত আলী সভাপতিত্বে ও মোঃ সেলিম মিয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন, ইদ্রিস আলী, ইউছুফ আলী, আব্দুল আজিজ মাষ্টার, রফিকুল ইসলাম জুয়েল, হাবেজ আলী, আফাজ উদ্দিন, উয়েজ উদ্দিন, আহাম্মেদ আলী সরকার, নাসির উদ্দীন, ছাত্র নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং প্রার্থীর সঙ্গে সরাসরি মতামত ও পরামর্শ বিনিময় করেছেন। বক্তারা প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী, এলাকার উন্নয়নের জন্য তার পরিকল্পনা এবং সৎ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয়লাভ নয়, এলাকার মানুষের কল্যাণ এবং উন্নয়ন। জনসাধারণের মতামত শুনে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
