back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম -৯ আসনে এনসিপির মনোনয়ন নিলেন জুলাই যোদ্ধা রিয়াজুল আনোয়ার সিন্টু

নিজেস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম -৯ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই যোদ্ধা রিয়াজুল আনোয়ার সিন্টু।

গত ১২ নভেম্বর (বুধবার) দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রামের অন্যতম জুলাই যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক,ক্রীড়া প্রেমী চট্টগ্রামের সিংহ পুরুষ মোঃ রিয়াজুল আনোয়ার সিন্টু।

এ নিয়ে চট্টগ্রাম -৯ আসনে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।সেই সাথে ব্যাপক উৎসব ও নতুন হাওয়া লেগেছে এনসিপি’র শাপলা কলি’তে।

মনোনয়ন সংগ্রহ শেষে রিয়াজুল আনোয়ার সিন্টু বলেন, জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে যদি আমি মনোনয়ন পাই, তবে জুলাই অভ্যুত্থানে আহত,নির্যাতন,নীপিড়ন,ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আজও সেই দেশ ফ্যাসিবাদের ছায়ায় পড়তে বসেছে। যদি আবারও স্বৈরাচারী শক্তির প্রতিনিধিরা এমপি হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে শহীদ পরিবারগুলোর। তাই জনগণের আস্থা নিয়ে নির্বাচনে দাঁড়াতে চাই।

এনসিপির দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে এ আসনে এ আসনে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে স্থানীয় জনমত, রাজনৈতিক বাস্তবতা এবং শহীদ পরিবারের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme