back to top

[the_ad id="407"]

কাপ্তাই বনে বন বিভাগের গুলিতে পালাল গাছচোর, সরঞ্জাম উদ্ধার

কবির হোসেন, কাপ্তাই:

কাপ্তাই বনে গাছচুরি করতে এসে বন বিভাগের গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম ও নৌকা রেখে চোর পলায়ন করে। শনিবার বেলা ১২টায় একদল গাছচোর দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটের পুলিশ ক্যাম্প এলাকায় গাছ চুরি করতে আসে।

এসময় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গাছ চোরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। দূর হতে বন বিভাগ এক রাউন্ড গুলি করলে সংঘবদ্ধ চোর গাছ, নৌকা, গাছ কাটার করাতসহ সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা কাপ্তাই পুলিশ ক্যাম্প এর মাধ্যমে গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি চারজন গাছচোর দূরে রির্জাভ বনের গাছ কর্তন করছে। এসময় আমি এক রাউন্ড ফায়ার করি। ফায়ার করার পর চোরদ্বয় গাছকাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। আমরা কর্তনকৃত গাছ, নৌকাসহ উদ্বার করে অফিসে নিয়ে আসি।

এ বিষয়ে বন মামলা করা হবে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme