back to top

[the_ad id="407"]

র‍্যাবের জালে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইস্যা

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত মাদক সম্রাট ও বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এই গ্রেফতারে চট্টগ্রামের অপরাধ জগতে বড় ধরনের ধাক্কা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

র‌্যাব-৭ এর এক বিশেষ অভিযানে বুইস্যাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল বুইস্যা বাহিনী।

গ্রেফতার সংক্রান্ত বিষয়ে র‌্যাব-৭ এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্কোয়াড্রান লিডার মোঃ মিজানুর রহমান, লিগ্যাল ও ভারপ্রাপ্ত অধিনায়ক, র‌্যাব-৭ পতেঙ্গা, চট্টগ্রাম। তিনি বলেন, বুইস্যা একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলার তথ্য রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্রিফিংটি অনুষ্ঠিত হয় র‌্যাব-৭, মিডিয়া সেন্টার, সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট), চট্টগ্রামে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বুইস্যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। এই সফল অভিযানের ফলে চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme