back to top

[the_ad id="407"]

পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর নতুন আবেদন আহবান 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সদস্য পদে আবেদনপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৩ জানুয়ারি) ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর।
সভায় একই সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিতে সিআরএফ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়। এ সময় ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সহ সভাপতি হাসান মুকুল আপ্যায়ন সম্পাদক এবং কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।
সভায় জানানো হয়, নতুন সদস্য পদে আগ্রহীরা ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিনের (মোবাইল: ০১৮৪২-৭৮৭৮৭৫) সঙ্গে যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
এছাড়া ডিসেম্বর মাস পর্যন্ত যারা সদস্যপদ হালনাগাদ করেছেন, কেবল তাদেরই ফোরামের প্রকৃত সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি আলীউর রহমান, সহ সভাপতি হাসান মুকুল, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সহ সাধারণ সম্পাদক মো. আলী, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ, ক্রীড়া সম্পাদক মনিরুল পারভেজ, দপ্তর সম্পাদক হাসান মুরাদ, নির্বাহী সদস্য কামরুল হুদা ও মোহন মিন্টু।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme