back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ার দলীয় প্রার্থী ২ ও স্বতন্ত্র ২

মোঃ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন জেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে ফুলবাড়িয়া উপজেলার সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৫ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ হাতে প্রতীক তুলে দেওয়া হয়। কে কোন প্রতীকে প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখতারুল আলম ফারুক (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা). মাও. নূরে আলম সিদ্দিকীর (হাতপাখা), স্বতন্ত্র অধ্যাপক মোঃ জসিম উদ্দিন (প্রতীক ঘোড়া), স্বতন্ত্র আখতার সুলতানা (প্রতীক ফুটবল)। ধানের শীষ প্রতীক নেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল প্রমুখ। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme