back to top

[the_ad id="407"]

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই- অধ্যক্ষ সিরাজুল ইসলাম

ফুলবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আন্ধারিয়াপাড়া বাজারে ফুলবাড়িয়া ইউনিয়ন ফোরামের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকারের সঞ্চালনায় ও
উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, কামরুজ্জামান মীর আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম জাকির হোসেন খান বাপ্পি, ইব্রাহীম খলিল সানি, মাহবুবুর রশিদ বাবলু, আব্দুল মালেক, সুলতান মাহমুদ, জিয়াউল হক, আবু নাইম বাবুল, ছাব্বির হোসেন রবিন, জুয়েল মাষ্টার, শামীম মল্লিক, আবু ইউছুফ, সেলিম সরকার, জাকির হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন নাসির উদ্দীন।

অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme