ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৪ প্রার্থী এক মঞ্চে নির্বাচনি ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়িয়া মডেল মসজিদের নিচতলায় এই নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠান হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শেক তাকি তাজওয়ার, অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান, আনসার ভিডিপি অফিসার, মৎস্য অফিসারসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারি রিটার্নিং অফিসার নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অংশ নিয়ে এক মঞ্চে ইশতেহার ঘোষণা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখতারুল আলম ফারুক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা). স্বতন্ত্র অধ্যাপক মোঃ জসিম উদ্দিন (প্রতীক ঘোড়া), মাও. নূরে আলম সিদ্দিকীর (হাতপাখা)। একজন স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা (প্রতীক ফুটবল) অনুপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন ৪ প্রার্থীর সমর্থিত রাজনৈতিক নেতারা।
