back to top

[the_ad id="407"]

কামরুল ইসলাম

চট্টগ্রামের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

১লা ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রামে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী যেখানে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন, সেখানে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে গুজব ও অপপ্রচার রোধে সরকার সক্রিয় রয়েছে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের সভাপতিত্বে ঊর্ধ্বতন প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous article
Next article

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme