back to top

[the_ad id="407"]

জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ, শেষে কারাগারে কেডিএস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জামিনের আশায় আদালতে আত্মসমর্পণ করেও রক্ষা পেলেন না দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক খলিলুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) শুনানি শেষে তাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে শারীরিক অসুস্থতার কথা জানানো হলে পুলিশ প্রহরায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দুদক সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক থেকে ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খলিলুর রহমানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় সিকদার গ্রুপের চার পরিচালকও আসামি।
এর আগে একই মামলায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme