চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ২নং বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছে ইউনিয়ন বিএনপি।
ইসমাইল মেম্বারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই গণসংযোগে দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল যোগাযোগ বিষয়ক সম্পাদক ইসমাইল মেম্বার বলেন, “সরওয়ার জামাল নিজাম একজন পরীক্ষিত ও জনগণের নেতা। এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
