back to top

[the_ad id="407"]

জ্বালানি তেলের সংকটে থমকে যাচ্ছে পানছড়ির যানবাহন ও কৃষিকাজ

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইজরাঈল কতৃক চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জ্বালানি তেলের বাজারে।

যার ফলে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। গত তিন-চার দিন আগে কয়েকটি জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রে তেল শেষ হয়ে যায়। এরপর গতকাল থেকে উপজেলার বাকি দোকানগুলোতেও তেল ফুরিয়ে যাওয়ায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তেলের হাহাকার।

তেলের অভাবে সিএনজি, মাহেন্দ্র, মোটরসাইকেল, জীপ, মিনি ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। একই সঙ্গে কৃষি জমিতে পানি তোলার সেলো মেশিনও বন্ধ হয়ে পড়ছে। এতে পরিবহন চালক থেকে শুরু করে কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বলেন, পরিবারের প্রয়োজনীয় কাজে বের হতে পারছেন না। আবার যাদের জীবিকা যানবাহনের উপর নির্ভরশীল, তারাও দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়।

তেল বিক্রেতারা বলেন, অগ্রিম টাকা দিয়েও ডিপো থেকে তেল পাওয়া যাচ্ছে না। ফলে দোকান খোলা রাখলেও গ্রাহকদের তেল দিতে না পেরে তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

তেল বিক্রেতারা আরও বলেন, ডিপো থেকে কবে তেল সরবরাহ করা হবে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাচ্ছেন ফলে সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, “চলমান জ্বালানি তেলের সংকটের বিষয়ে উপজেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করছে। তেল বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং বেশি দামে যাতে তেল বিক্রি না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme