কক্সবাজারের টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, তারা একসাথে তিন বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা সমুদ্র সৈকতে ভেসে যায়, স্থানীয়রা তাৎক্ষণিক একজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাকি নিখোঁজ দুজনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ডের আভিযানিক দল।
নিখোঁজ হওয়া দুইজন ছাত্র টেকনাফ খোন্দকার পাড়া মাওলানা ইলিয়াস হুজুরের মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র বলে জানা গেছে।
