back to top

[the_ad id="407"]

কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির ত্রাণের আওতায় চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর নামে দুইটন বরাদ্দকৃত চাল ২শ’মানুষের মধ্যে জনপ্রতি ১০কেজি করে বিতরণ করা হয়। জানাযায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পরামর্শ ক্রমে ২০২৫-২০২৬অর্থ বছরে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ প্রকল্পের আওতায় ৫টন চাল বরাদ্দ দেয়া হয়। উক্ত বরাদ্দেরকৃত ত্রাণের চাল বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নির্দেশে তাকে দেওয়া দুই টন চাল ২০০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। বিতরণ কালিন সময় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো জাকির হোসেন, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহসহ স্থানীয় ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme