back to top

[the_ad id="407"]

হাইকোর্টের রায়ে চট্টগ্রাম ওয়াসার ২৩০৭ নম্বর শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ওয়াসার চতুর্থ ট্রেড ইউনিয়ন হিসেবে পরিচিত ‘জাতীয়তাবাদী নামধারী শ্রমিক ইউনিয়ন’ (রেজিস্ট্রেশন নম্বর: ২৩০৭)-কে অবৈধ ঘোষণা করে এর রেজিস্ট্রেশন বাতিল করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে প্রতিষ্ঠানটিতে এই সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রমের আইনগত অবসান ঘটল।

​মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালত তাঁর পর্যবেক্ষণে জানান, ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৭৯(৫) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে তিনটির বেশি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পাওয়ার সুযোগ নেই। ২৩০৭ নম্বর রেজিস্ট্রেশনধারী সংগঠনটি চট্টগ্রাম ওয়াসায় চতুর্থ সংগঠন হিসেবে নিবন্ধিত হওয়ায় তা আইনত অবৈধ।

​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর: ১৬৮৭)-এর তৎকালীন সভাপতি রতন কান্তি দাশ এই অবৈধ নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ৬১০৯/২০০৪) দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই চূড়ান্ত রায় দিলেন।

​উল্লেখ্য, ১৬৮৭ রেজিস্ট্রেশনধারী সংগঠনটি ১৯৯৩ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে কার্যক্রম চালিয়ে আসছে এবং বর্তমানে এর নেতৃত্বে রয়েছেন ত্যাগী নেতা নুরুল ইসলাম (সভাপতি) ও মহানগর যুবদল নেতা মোঃ নওশাদ (সাধারণ সম্পাদক)।

​অন্যদিকে, সদ্য বাতিল হওয়া ২৩০৭ নম্বর সংগঠনের নেতাদের বিরুদ্ধে বিগত আওয়ামী শাসনামলে শ্রমিক লীগের সঙ্গে আঁতাত, আর্থিক অনিয়ম এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে। বিশেষ করে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি ও প্রমাণ সামাজিক মাধ্যমেও আলোচিত ছিল। হাইকোর্টের এই রায়ের ফলে চট্টগ্রাম ওয়াসায় সাধারণ শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme