ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সার্বক্ষনিক পৌর শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ২৪শে চত্বর, পুরাতন বাসট্যান্ড, ছনকান্দা রুট, শাহজালাল মোড়, সাবেক জননী সিনেমা হল মোড়, আছিম সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বসানো হয়েছে ১৫ সিসি ক্যামেরা। উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার জানান, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। মনিটরিংয়ের মাধ্যমে অপরাধ দমনে সক্ষম হবে। পর্যায়ক্রমে আরও সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
